মানবতার ডাকে সারা দিয়ে প্রথিক সংগঠনের পথচলা শুরু

 প্রকাশ: ০৩ মে ২০২২, ১১:৫৬ অপরাহ্ন   |   জেলার খবর


প্রতিবেদকঃ টিপু সুলতান, 

আমাদের এই সমাজের কিছু মানুষ হতদরিদ্র, অসহায় যাদের অনেক কষ্টে দিন কাটে। কিন্তু তাদের খোঁজ কয়জন রাখে। এই সমাজের যারা ভালো অবস্থানে আছে তারা যদি একটু সহানুভূতি দেখায় এই অসহায় মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাহলে হয় তো এই হতদরিদ্র মানুষগুলোর দিনটা একটু ভালো ভাবে কাটতো।


কিন্তু বেশির ভাগ মানুষ গুলো এসব নিয়ে ভাবে না। তবে একদল তরুণ যুব মহান মনের অধিকার তারা এসব অসহায় মানুষদের কথা ভেবেছে। তাই তারা মানুষের কল্যাণে কাজ করার জন্য একটা সংগঠন তৈরি করেছে। তাদের লক্ষ্য মানুষের সেবা করা। তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে ইতোমধ্যে সেবা মূলক কাজ শুরু করে দিয়েছে।


ফরিদপুরের প্রথিক সংগঠনের পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (১ মে )  ফরিদপুরের অম্বিকাপুর ৯ নং ওয়ার্ড সহ  আরো কিছু এলাকার ২৪ জন ।  সুবিধা বঞ্চিত, এতিম ও হতদরিদ্র দের মাঝে ঈদ উপহার হিসেবে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়।


এই সংগঠনের সাথে যারা জড়িত তারা বলেছেন তাদের এই সেবামূলক কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে।

জেলার খবর এর আরও খবর: