ডাসারে অসহায় কৃষকের ঘরে হামলা ও লুটপাট
রিপোর্টঃ নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরের ডাসারে জমি নিয়ে দ্বন্দের জেরে অসহায় এক কৃষকের ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫মে) ডাসারের পূর্ব কমলাপুর গ্রামে আব্দুল হক কাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব কমলাপুর গ্রামে আব্দুল হক কাজীর সাথে প্রতিবেশী আমেরিকা প্রবাসী নূরুল হক কাজীর (কাঙ্গালী কাজী) সাথে দীর্ঘদিন ধরে বাড়ীর সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কয়েকবার শালিশ বৈঠকে বসেও তাদের সিমানা নির্ধারনের সমাধান করতে পারেনি। এ নিয়ে কোর্ট মামলাও চলছে।
ভক্তভূগী আব্দুল হক কাজীর মেয়ে সুমাইয়ে জানান, খুব সকালে কোন কিছু বুঝে ওঠার আগেই নূরুল হক কাজীর (কাঙ্গালী কাজী) ভাড়াটে সন্ত্রাসীরা জোর পূর্বক আমাদের একটি ঘর ভেঙে সেখানে টিন দিয়ে সিমানা বেড়া দিয়ে আমাদের জায়গা দখলে নিয়ে যায়। এছাড়াও আমাদের বসতঘরে ডুকে আলমিরা ভেঙে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ঘরের সব জিনিসপত্র তছনছ করে গেছে। পরে আমরা ৯৯৯ কল দিয়ে পুলিশের সহায়তা চাই। তবে পুলিশ আসার আগেই আমাদের ঘরে ভেঙ্গে এবং বসতঘরে লুটপাট চালিয়ে চলে যায় তারা
প্রত্যক্ষ স্বাক্ষী চুন্নু কাজী বলেন, ওদের জমি নিয়ে দ্বন্দ চলে আসছিল। গতকাল বাচ্চাদের ঢিল মারাকে কেন্দ্র করে আগের দিন একজন মহিলা আহত হয়েছে সে থেকে পরিস্থিতি গরম ছিল। সকালে দেখি কিছু অপরিচিত লোক একটি ঘর ঘরটি ভেঙ্গে চলে যাচ্ছে ,কেউ কোন বাধা প্রদান করেনি
ডাসার থানার এসআই জসিম উদ্দিন বলেন, ৯৯৯ কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনার তদন্ত করছি, বিস্তারিত পরে জানাবো বলে জানান তিনি।
