কালকিনিতে কৃষকের ফলজ গাছ কর্তন

 প্রকাশ: ২৭ মে ২০২২, ০২:৫০ অপরাহ্ন   |   জেলার খবর


রিপোর্টঃ নিজস্ব প্রতিবেদক। 

মাদারীপুরের কালকিনিতে এক কৃষকের ফজল গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (২৬মে) দুপুরে উপজেলা পৌর এলাকায় লামচরী গ্রামে সাইফুর রহমান রনির বাড়ীর পাশের জমিতে এই ঘটনা ঘটে। 

সরোজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকায় লামচরী গ্রামে আব্দুস ছামাদ হাওলাদারের ছেলে সাইফুর রহমান রনির তার নিজস্ব জমিতে বেশ কিছু লেবু ও কলা গাছ রোপন করে। দূর্বত্তরা দিন-দুপুরে ২০টি লেবু গাছ ও ২৫ থেকে৩০টি কলাগাছ কেটে জমিতে ফেলে যায়। 

সাইফুর রহমান রনি জানান, এই জমিটা আমাদের পৈত্রিক সম্পত্তি, গত ১০ নভেম্বর’২০২১ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও এস.আই মিজানদের পরিবারের সদস্যদের উপস্থিতে কালকিনির বেশ কয়েকজন সনামধন্য আমিনগণ জমিটি মেপে সিমানা পিলার দিয়ে যায়। আমি সেখানে কিছু ফলজ গাছের চাষ করি। গতকাল দুপুরে বেলা এস আই মিজান হাওলাদার ঐ জমি নিজেদের জমি দাবী করে তার স্ত্রী রুবী বেগম ও লিয়াকত হাওলাদের স্ত্রী শাপলা বেগম দিন-দুপুরে ২০টি লেবু গাছ ও ২৫ থেকে৩০ টি কলাগাছ কেটে জমিতে ফেলে। মিজান হাওলাদার পুলিশে চাকরি করার সুবাদে পুলিশে প্রভাব খাটিয়ে আমাদের উপড় বারবার অত্যাচার, জুলুম ও নির্যাতন করে যাচ্ছে। সর্বশেষ আমার এই ফলজ গাছগুলো কেটে ফেলা। প্রশাসনের নিকট  সুষ্ট বিচার দাবী করেন তিনি।  

এলাকার সালাম হাওলাদার, সেলিম হাওলাদার, বাবুল হাওলাদার জানান, এলাকার সনামধন্য ব্যক্তিবর্গের উপস্থিতে সাইফুর রহমান রনিকে জমিটি মেপে সিমানা পিলার দিয়ে জমি বুঝিয়ে দেয়ার কথা স্বিকার করেন তারা। 


জেলার খবর এর আরও খবর: