জাজিরা ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ জুন ২০২২, ০৮:৪১ অপরাহ্ন   |   জেলার খবর


মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি শরীয়তপুর :

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জাজিরা উপজেলার ৬টি ইউনিয়নের প্রার্থীদের নিয়ে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১ জুন) সকাল দশটায় জাজিরা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভা অনুষ্ঠানে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, নড়িয়া সার্কেল এসপি মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন, জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুর হোসেন খান, নড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নীহার রায়, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল সহ অন্যান্যরা।



মতবিনিময় সভায় প্রার্থীদের আচরণ বিধি, আইনশৃঙ্খলা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।



উল্লেখ্য : আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে শরীয়তপুর জাজিরা উপজেলার বড় কৃষ্ণনগর, বড় গোপালপুর, পূর্ব নাওডোবা, পালেরচর, বিলাসপুর ও কুন্ডেরচর ৬ টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে নির্বাচন হবে। ৬টি ইউনিয়ন মোট চেয়ারম্যান প্রার্থী ৩৮ জন, সাধারণ ওয়ার্ড (মেম্বার) প্রার্থী ১৮৮ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও জয়নগর ইউনিয়নের ১নং সংরক্ষিত মহিলা আসনে ব্যালটের মাধ্যমে উপনির্বাচন হবে।

জেলার খবর এর আরও খবর: