সিরাজগঞ্জের চৌহালীতে জাইকার অর্থায়নে শ্রেণিকক্ষ নির্মাণের উদ্বোধন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০, ১১,১৯৬ (দশ লক্ষ এগারো হাজার একশত ছিয়ানব্বই ) টাকা ব্যয়ে শ্রেণী কক্ষ নির্মাণের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলার ´বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ'লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার ও নির্বাহী অফিসার( ইউএনও) আফসানা ইয়াসমিন উদ্বোধন করেন। এ সময় উপজেলা আ'লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া , ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, মোঃ শাখায়ত হোসেন, প্রকৌশলী শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত ও জাইকার প্রতিনিধি কালীকৃষ্ণ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১০,১১,১৯৬ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এ ভবনের উদ্বোধন হয়েছে৷
