লালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

 প্রকাশ: ০১ জুন ২০২২, ০৮:৪৫ অপরাহ্ন   |   জেলার খবর


লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা চত্তর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী,মৎস্য কর্মকর্তা আবু সামা,সাংবাদিক মোজাম্মেল হক প্রমুখ।

জেলার খবর এর আরও খবর: