সোনাইমুড়ী বালিকা সঃপ্রাঃবিঃ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ জুন ২০২২, ১২:৫৫ অপরাহ্ন   |   জেলার খবর


মোরশেদ আলম,সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধি-

  শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শতভাগ ভর্তি ও ঝরে পড়া রোধে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) আয়োজনে

বৃহস্পতিবার (২জুন) এ নির্বাচনে সারাদেশের মতো সোনাইমুড়ীতেও স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোনাইমুড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ।


১৬জন প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করে ৭জন প্রার্থী ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের গোপন ভোটের মাধ্যমে বিজয়ী হয়। বিজয়ীরা হলেন যথাক্রমে মেহেজাবিন রহমান মাইশা, মেহরিন হক মুন,তাহসিনা তাবাচ্ছুম,নুসরাত জাহান মাইশা,মৃন্ময়ী আরা বিভা,সৈয়াদা নাফিজা খাতুন পুতুল,প্রিয়ম রায়।


নির্বাচন পর্যবেক্ষণ করেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইমরান মাহমুদ,কাউন্সিলর জসিম উদ্দিন,বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি সৈয়দ এনায়েত রাব্বি,সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ,যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলমসহ আরো অনেকে।


এসময়ে তারা বলেন,বর্তমান সরকারের গণতান্ত্রিক চর্চার বিষয়ে কোমলমতি শিশুরা ছোট বেলা থেকেই গণতন্ত্রের সাথে পরিচিত হতে পারছে। এতে আমাদের আগামী নেতৃত্বে আরো সুদুরপ্রসারি হবে এবং ইতিবাচক মনোভাব তৈরি হবে। শিক্ষার্থীরাও খুশি এমন উৎসব মুখর পরিবেশ পেয়ে।

জেলার খবর এর আরও খবর: