সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের ২য় মৃত্যুবার্ষিকীতে কাজিপুরে দোয়া

 প্রকাশ: ০৩ জুন ২০২২, ০১:১৩ অপরাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

 সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ বৃহস্পতিবার (২ জুন) বিকাল সাড়ে পাঁচটায় শিমুলদাইড় বাজারে অনুষ্ঠিত দোয়া ও স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান মুকুল। 


দোয়া মাহফিল ও স্বরণ সভায় সভাপতিত্ব করেন, চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ বাদশা তালুকদার এবং পরিচালনা করেন, সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

জেলার খবর এর আরও খবর: