এই প্রথম ফরিদগঞ্জের বালিথুবা সামছুলিয়া অদুদিয়া মাদরাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

 প্রকাশ: ০৩ জুন ২০২২, ০১:১৬ অপরাহ্ন   |   জেলার খবর


মোঃ মুজাম্মেল হোসেন মল্লিকঃ

  এই প্রথম বারের মতো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা সামছুলিয়া অদুদিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির নিার্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।


মাদরাসা সূত্রে জানা যায়,অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বৃহস্পতিবার উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা সামছুলিয়া অদুদিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬  জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এবং শিক্ষক প্রতিনিধ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন


এর মধ্যে অভিভাবক সদস্য পদে তিন জন বিজয়ী হয়েছেন, এবং শিক্ষক প্রতিনিধি পদে একজন বিজয়ী হয়েছেন, এদের মধ্যে অভিভাবক সদস্য পদে মোঃ রাসেল ৯১ ভোট পেয়ে প্রথম হন। নাছির মিজি ৭৭ ভোট পেয়ে দ্বিতীয় হন ও মোঃ ফেরদাউস ৭০ ভোট পেয়ে তৃতীয় হন, এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে অত্র প্রতিষ্ঠানের বাংলা শিক্ষক আবুল হাচান ৬ ভোট পেয়ে বিজয়ী হন।


উল্লেখ্য, বালিথুবা সামছুলিয়া অদুদিয়া মাদরাসার অভিভাবকদের ভোটার সংখ্যা ২৫৬, কাস্ট হয়েছে ১২৭ ভোট  বাতিল হয়েছে ৭ টি


নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন 


উপস্থিত ছিলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ, পুলিশ ও গ্রাম পুলিশের একটি দল।

জেলার খবর এর আরও খবর: