সোনাইমুড়ীতে অস্ত্রসহ গ্রেপ্তার-২

 প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৮:৫৫ অপরাহ্ন   |   জেলার খবর


মোরশেদ আলম,নোয়াখালী প্রতিনিধি-

  নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের হাজী নুর হোসেনের বাড়ির জহিরুল ইসলাম নিরব (২৩) ও তাঁর খালাতো ভাই উপজেলার গজারিয়া গ্রামের রমজান আলী বেপারী বাড়ির সোলাইমানরে ছেলে মাহমুদুল হাসান সৌরভ (২০)।


বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃতদের বসত ঘর থেকে অবৈধ অস্ত্র-শস্ত্র মজুদ রাখা আছে বলে খবর পেয়ে জহিরুল ইসলাম নিরবের বসত ঘর তল্লাশী কালে শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৩টি লোহার  তৈরী কিরিছ, ১টি লোহার তৈরী চাইনিচ কুড়াল, ১টি হাতল বিহীন ছোরা, ১টি টি লোহার তৈরী ছোরা, ১টি লোহার তৈরী ছোরা, পুরাতন খোসা বিহীন গুলি ৪৪ রাউন্ড,লোহার হাতলযুক্ত রিক্সার চেইন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান করে উপজেলার গজারিয়া সাকিনের ৯নং ওয়ার্ডের রমজান আলী বেপারী বাড়িতে অভিযান চালিয়ে  ধৃত আসামি জহিরুল ইসলাম নিরবের আপন খালাতো ভাই মাহমুদুল হাসান সৌরভের বসতঘর থেকে পিস্তল সাদৃশ্য খেলনা জাতীয় পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলার খবর এর আরও খবর: