মোহাম্মদ নাসিম ছিলেন নির্ভীক সাহসী নেতা এমপি তানভীর শাকিল জয়
জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৪ জুন) দুপুরে সোনামুখী হাইস্কুল মাঠে
সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় দোয়া মাহফিল ও স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।
এমপি তানভীর শাকিল জয় বলেন, আমার পিতা জনেতা মোহাম্মদ নাসিম ছিলেন সাহসী ও নির্ভীক জনদরদী, করোনা ভাইরাসকে পরোয়া না করে, বার বার কাজিপুরে ছূটে এসেছেন। তিনি অবশেষে সেই করোনাতেই মৃত্যু বরণ করেন। তার প্রচেষ্টাতেই সোনামুখী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে।
যার সুফল সোনামুখীবাসী ভোগ করছেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন, কাজিপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম
প্রমুখ।
উল্লেখ্য যে, ২০২০ সালের ১৩ জুন ঢাকায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল ফরমান।
