ডাসারে সুদের টাকার জন্য বসতঘরের মালামাল লুট, মারধর

 প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৪:১৭ অপরাহ্ন   |   জেলার খবর


মোঃ রায়হান উদ্দিন রুবেল, ডাসার প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে সুদের টাকার জন্য এক অসহায় পরিবারের বসতঘরের মালামাল লুট নেয়া এবং থানায় খবর দিয়ে পুলিশ আনার জেরে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। 

আজ শুক্রবার সকালে বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে লুটকৃত মালামাল উদ্ধার করেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়, মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে মোঃ ওবায়দুল হাওলাদারের কাজ থেকে একই গ্রামের মোঃ নজরুল শেখের স্ত্রী মোসাঃ পুতুল বেগম সুদে ৪ লাখ টাকা নিয়ে ছেলে বিদেশ পাঠায়।

সুদ ব্যবসায়ী ওবায়দুল হাওলাদার, সামাদ হাওলাদার,  সুজন, লাকি বেগম, নুরজাহান,সম্পা ও সাহিদা বেগম সুদের টাকার জন্য সেই অসহায় পরিবারের বসতঘরে জোর করে ঢুকে খাট,ফ্রিজ,ফ্যান,ও মিটসেফসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

পরে অসহায় পরিবার ডাসার থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে যাওয়ার মাত্র, ওবায়দুল হাওলাদার তার লোকজন পুলিশকে জানানোর কারনে মোসাঃ পুতুল বেগম ও তার মেয়ে সাথি বেগমকে মারধর করেন এবং সাথি বেগমের হাতে থাকা মোবাইল ও আট আনার স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।

পরে ডাসার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থান পুনরায় পরিদর্শন করেন এবং লুট কৃত মালামাল উদ্ধার করে স্থানীয় মাতুব্বর মোঃ জাফর এর কাছে জিম্মি রাখেন।

 এ ব্যাপারে ভুক্তভোগী পুতুল বেগম ও সাথি বেগম বলেন,আজ সকালে সুদের টাকার জন্য আমাদের বসতঘরের মালামাল লুট করে নিয়ে যায়। পরে আমরা থানায় গিয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে সব কিছু দেখে যায়। আমরা কেন পুলিশকে জানালাম এজন্য ওবায়দুল লোকজন নিয়ে এসে আমাদের দুজনকে মারধর করে। আমরা ওদের বিরুদ্ধে মামলা করব।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, মামলা করার জন্য থানায় আসছে,তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জেলার খবর এর আরও খবর: