বড়াইগ্রামে সিআইজি কংগ্রেস শুভ উদ্বোধন
জাহিদ হাসান নাটোর প্রতিনিধিঃ
নাটোর বড়াইগ্রামে ন্যাশনল এগ্রিকালচার টেকনোলজি প্রোগাম ফেজ (এনএটিপি ২) প্রকল্পের আওতায় শুভ উদ্বোধন করা হয়েছে। এবং কৃষিদের মাঝে পাওয়ার টিলার, পেঁয়াজ এর বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার হল রুমে উপজেলা কৃষি অধিদপ্তর অফিসার মোছাঃ শারমিন সুলতানার সভাপতিত্বে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন জুয়েল, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রেস কুদ্দুস মিয়াজী সাহেব, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ১নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন প্রমুখ ।
