মধুখালীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সুজল খাঁন ,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ-
সাংবাদিকদের উপর হামলা,নির্যাতন ও সম্প্রতি রাজধানীতে গ্লোবাল টিভি ভবনের নিচে সন্ত্রাসী ও ভূমিদস্যু মুন্না বাহিনীর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন রোববার মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলালের সঞ্চালনায় মধুখালী রেলগেট এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের সামনে সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের মধুখালী প্রতিনিাধ মেহেদী হোসেন পলাশ,মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ এটিএম মাসউদ,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান মিঞা,দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন,সাপ্তাহিক মধুখালী কন্ঠের সম্পাদক গোলাম কিবরিয়া,রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার, সহসভাপতি শাহ কুতুবুজ্জামান, সাংবাদিক জুয়েল শরিফ, আক্কাস খান,মানিক সিকদার ও জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা, সন্ত্রাসী মুন্নাসহ অনন্যদের দ্রুত গ্রেফতার, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানি ও হামলা বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
