বেনাপোলে বিজিবির হাতে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

 প্রকাশ: ২০ জুন ২০২২, ০২:৩২ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

  যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনারবার সহ মনিরুজজামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।


১৯ জুন রবিবার ভোর রাতে, নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়। এই স্বর্ণ বেনাপোল দিয়ে ভারতে পাচার করবে বলে বিজিবির কাছে স্বীকার করেন। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।


যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০টি সোনারবার নিয়ে ভারতে পাচারের উদ্দেশে গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামান কে তল্লাশি করে ১০টি সোনারবার সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

জেলার খবর এর আরও খবর: