ঝিকরগাছা থানার তদন্ত ওসি সেজে বিকাশের মাধ্যমে প্রতারণা

 প্রকাশ: ২০ জুন ২০২২, ০১:৫৯ অপরাহ্ন   |   জেলার খবর


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধানঃ

   যশোরের ঝিকরগাছা থানার তদন্ত ওসি সেজে বিকাশের মাধ্যমে প্রতারণা করে এক অসহায়ের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। সুত্রে জানা যায় ঝিকরগাছা উপজেলা ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ গুলবাগপুর গ্রামের মৃত মসলেম আলীর ছেলে এনামুল কবিরের কাছ থেকে প্রতারনা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। 


এনামুল কবির জানায় ০১৭৭৩৭৬৫৭৪৫ এই নাম্বার থেকে ফোন দিয়ে বলে আমি ঝিকরগাছা থানার তদন্ত ওসি বলছি, দ্রুত ঝিকরগাছা থানাতে আসেন। খুলনা এক সংস্থা থেকে আমাদের থানায় কিছু গরু প্রদান করা হয়েছে, সেখান থেকে তোমাকে এক জোড়া দেওয়া হবে। সাথে তোমাকে আনতে হবে ৮ হাজার টাকা গাড়ী ভাড়া বাবদ। তখন তিনি ( এনামুল) ওসি  তদন্ত ওসির কথা শুনে কোন কিছু না ভেবে ঝিকরগাছা থানার উদ্দেশ্য রওনা হন। প্রতিমধ্যে ওই ০১৭৭৩৭৬৫৭৪৫ নাম্বার থেকে আবার কল করে বলা হয় তুমি দ্রুত ০১৭৪৫১১১৪৩৭ এ-ই নাম্বারে টাকা বিকাশ করো টাকাটা এখনি পাঠিয়ে দিতে হবে। তৎক্ষনাৎ তিনি( এনামুল) প্রথমে ৩৮০০ টাকা পরে ৪০০০ টাকা মোট ৭৮০০ টাকা ০১৭৪৫১১১৪৩৭ এই নাম্বারে বিকাশ করেন। 


বিকাশ করার পর ঝিকরগাছা থানায় হাজির হয়ে জানতে পারে থানা থেকে কোন ফোন করা হয়নি। তখন ভুক্তভোগী সে থানা পুলিশের সহায়তায় জিডি করে বাড়ি ফিরে আসেন।


নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, ০১৭৭৩৭৬৫৭৪৫ নাম্বারে পরবর্তীতে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে ভেসে আসে আমার ফোনটি চুরি হয়ে গিয়েছিল আমি থানায় জিডিও করেছি আমি আপনার টাকা নেয়নি, আমি ১০ মিনিট আগে আমার নাম্বার টি রিপ্লেস করেছি। তার বাড়ির ঠিকানা জানতে চাইল অপর প্রান্ত থেকে বলা হয় আমার বাড়ি ময়মনসিংহ। ঢাকা থেকে ফেরার পথে আমার ফোন টি হারিয়ে গিয়েছিল। আমার আপনার কোন টাকা নেয়নি। কিন্তু কথার এক ফাঁকে বলে আমি আগামীকাল সকাল বেলা আপানার টাকা ফেরত দিবো। 


এ-ই নিউজ লেখা পর্যন্ত ০১৭৭৩৭৬৫৭৪৫ ফোন নাম্বার টি এখনও চালু আছে। এ নাম্বারে একটি ইমু নাম্বার চালু আছে। সেখানে Md sadin hachan নাম ব্যবহার করা হয়েছে। ভুক্ত পরিবার টি দ্রুত গ্রেপ্তার পূর্বক প্রতারক কের শাস্তি দাবি করেছেন।

জেলার খবর এর আরও খবর: