শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু মেম্বর'কে বালুন্ডা বাজারে হত্যা করেছে দূর্বৃত্তরা
মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
শার্শার মহিষাকুড়া গ্রামের বাবলু মেম্বর খুন হয়েছে। মঙ্গলবার রাত ৯ টা ৪০ মিনিট নাগাদ বালুন্ডা বাজারের চৌরাস্তা মোড়ে সে খুন হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বালুন্ডা বাজারের চৌরাস্তা মোড়ে কাট গোলার সামনে সে দাড়িয়ে ছিলো। এমন সময় দশ বারো জনের একদল সন্ত্রাসী এসে তাকে জবাই কোরে হত্যা নিশ্চিত করে। পরে কয়েকটা বোমা ফাটিয়ে তারা স্থান ত্যাগ করে।
ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ এসেছে। তবে খুনের প্রকৃত কারন এখনো জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানিয়েছেন, বাবলু মেম্বার মাদক ব্যাবসার গড ফাদার। মাদক সংক্রান্ত ব্যাপারে সে খুন হতে পারে বলে ধারনা।
