পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে কালকিনিতে আনন্দ র‍্যালী

 প্রকাশ: ২৩ জুন ২০২২, ১২:৩৮ পূর্বাহ্ন   |   জেলার খবর


নিজস্ব প্রতিবেদকঃ

‘পদ্মা সেতু নির্মান, শেখ হাসিনার অবদান, পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপুরন’ এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজনে  র‍্যালীটি উপজেলা চত্ত্বর থেকে শুরু শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

র‍্যালী উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলের সভাপতি অধ্যাপিকা তহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান খান, কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা উকল্প কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামন ও প্রধান শিক্ষক বি.এম. হেমায়েত হোসেনসহ উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা র‍্যালীতে সতস্ফুর্তভাবে ভাবে অংশগ্রহন করে। 


জেলার খবর এর আরও খবর: