গোপালগঞ্জ কাশিয়ানীতে পালিত হলো আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

 প্রকাশ: ২৪ জুন ২০২২, ০২:৫০ পূর্বাহ্ন   |   জেলার খবর


 গোপালগঞ্জ  জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

২৩জুন বৃহস্পতিবার সকাল ১০টায়‌ উপজেলা আওয়ামী লীগের  কার্যালয় পতাকা উত্তোলন ও আনন্দ মিশিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ কার্যালয়ে আলোচনা সভা,কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়


কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ৭৩তম এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন । সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।


আওয়ামীলীগের কর্মজীবনের শুভ সকাল থেকে আজ অবধি উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণী নিয়ে বহুবিধ আলোচনা ‌সুলভ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টূ, জেলা আওয়ামীলীগের সদস্য আবদুর রউফ, ও এম এ খায়ের,জেলা পরিষদের সদস্য সোরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান খায়ের মিয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মিনা জামান, আলীমুজ্জামান,দপ্তর সম্পাদক খন্দকার শহিদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা


এ ছাড়া আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান গণ , এবং উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকবৃন্দ।

জেলার খবর এর আরও খবর: