যশোরের ঝিকরগাছা উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৮:৫৯ অপরাহ্ন   |   জেলার খবর


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধানঃ

  উপমহাদেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলায়, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান শেষে কেক কেটে উদযাপন করা হয়।


২৩-০৬-২২ ইং (বৃহস্পতিবার) বিকালে পৌর ভবনে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা  সহ-সভাপতি চৌধুরী রমজান শরিফ বাদশা।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাছিমুল হাবিব শিপার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী।


উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরদার, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা যুবলীগের আইকন ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, জাফিরুল হক রনি, আবুল বারিক, যুবলীগ নেতা মোখলেচুর রহমান কেটি, পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর একরামুল হক খোকন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, যুবলীগ নেতা আরিফুজ্জামান সন্টু, ইমামুল হাবীব জগলু, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাওন রেজা খোকা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশানুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন, পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম রাজা, তারিকুল ইসলাম জামান, আব্দুল আলিম, রনি সর্দার, আরিফুল ইসলাম, পৌর মৎসজীবী লীগের আহবায়ক ইব্রাহিম হোসেন, অটোমোবাইল মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর এলাহী।

জেলার খবর এর আরও খবর: