তুমি অবিচল, দৃঢ় প্রতিজ্ঞ, তুমি ধুমকেতু, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে পদ্মা সেতু
স্টাফ রিপোর্টারঃ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতার পর দেশের সর্বোচ্চ অর্জন 'পদ্মা সেতু' আমাদের উপহার দেয়ার জন্য। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়। এটি বাংলাদেশের মর্যাদার প্রতীক।
'স্বপ্নের হাত ধরে সম্ভাবনার পথে' প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজার আজ ২৫ জুন সকাল ৯ ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এখানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 'পদ্মা সেতু' উদ্বোধন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয় এবং পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বেলুন ওড়ানো হয়। এরপর মৌলভীবাজার জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য, নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার, মৌলভীবাজার, জেলা পরিষদ প্রশাসক, মৌলভীবাজার, সি ই ও, জেলা পরিষদ প্রশাসক, মৌলভীবাজার, মেয়র, মৌলভীবাজার পৌরসভা, চেয়ারম্যান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ এবং সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার । এছাড়াও জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা ও শাখার নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত একজন সফল নেতা ই পারেন মানুষকে স্বপ্ন দেখাতে এবং তা পূরণ করতে। পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়। বিশ্বের কাছে বাংলাদেশের এক নতুন পরিচয়। দেশের আত্মমর্যাদা ও সক্ষমতার একটি প্রতীক। গর্ব আকাঙ্ক্ষার সেই পদ্মা সেতু আজ বাঙালির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ স্থাপনা।
