পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় উলাশী বাজারে আনন্দ মিছিল
মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোর শার্শায় আমাদের টাকায় আমাদের সেতু বাংলাদেশের পদ্মা সেতু ২৫ শে জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে শার্শা উপজেলার উলাশী বাজারে আনন্দ মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উলাশী ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের আহবায়ক সাহিদুজ্জামান বিটন।
শনিবার বিকাল ৪ টার সময়
স্বপ্নের পদ্মা সেতু ২৫ শে জুন স্বপ্নের পদ্দাসেতু উদ্বোধন উপলক্ষে উলাশী বাজারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে আনন্দ মিছিল হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উলাশী ইউনিয়ন পরিষদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী গগন, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আষাদুজ্জামান আশা, বর্ষীয়ান আওয়ামীলীগ সেতা গোলাম হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সোনা, ইউপি সদস্য সুলতান আহমেদ বাদশাহ, আলা উদ্দিন, রুহুল কুদ্দুসসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
