স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনীর আনন্দে কাশিয়ানী প্রশাসন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় বঙ্গবন্ধুর স্বপ্নের রুপের বাস্তবায়ন পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে
২৫জুন সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে বিশাল এক আনন্দমুখর শোভা যাত্রা নিয়ে উপজেলার প্রাণকেন্দ্র ব্যান্ড বাজিয়ে প্রদক্ষিণ শেষে নিজ অডিটরিয়াম হল রুমে বসেন সেতুর উদ্বোধনী আনন্দ মেলায়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের তত্ত্বাবধানে সকল দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী ও বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাগণ এ সময় অধীর আগ্রহে অপেক্ষা করেন সরাসরি সম্প্রচারে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য।
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেন"পদ্মাসেতু কোন ইট বালু বা কন ক্রীন্টের অবকাঠামোর নয় ,এটা বাংলাদেশের অহঙ্কার , আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতিক"
পদ্মাসেতুর উদ্বোধনী এই আনন্দঘন মূহূর্তে অনুষ্ঠান কে আরো প্রাণবন্ত করে তোলেন 'মুজিব বাইয়া যাওরে --আমার ভাঙ্গা নাও'।প্রধান মন্ত্রী শেখ হাসিনা করছে দেশের উন্নয়ন----,। রেল লাইনের উপর দাঁড়িয়ে-----। এমনি মনমাতানো গান পরিবেশন করেন,আমন্ত্রিত শিল্পীবৃন্দ।
সেতু উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারেরষ সাথে ছিলেন সহকারী ভূমি কমিশনার মোরশেদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শাহাজাহান সিরাজ অপু, প্রাণি সম্পদের মানবেন্দ্র নাথ মজুমদার,কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রায়হান, মোহাম্মদ ফিরোজ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরাণ হোসেন মিয়া,উপ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান বিপ্লব,পল্লী ভবনের নমিতা বিশ্বাস, মাধ্যমিকের মাহফুজা বেগম, প্রাথমিকের এম এম ওয়াহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন,শওকত হোসেন ও অন্যান্য প্রতিষ্ঠান প্রধান সহ সাংবাদিক বৃন্দ।
