ইয়াবা ও আইসসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।
তাসনিয়া হাসান অর্পিতা, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনায় আজ সকালে মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রাম থেকে ৩০০ পিস ইয়াবা ও ২ গ্রাম আইস সহ সগির মৃধা নামের এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ছগির মৃধা(৪০) ছোট লবনগোলা গ্রামের ইসমাইল মৃধার ছেলে। সে চট্টগ্রামে মসজিদে ডাকাতি ও ইমাম হত্যা মামলার আসামী। বরগুনাতেও তার বিরুদ্বে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বরগুনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম লিডার মোঃ জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ছগিরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা ছগিরের বাড়ি তল্লাশি চালিয়ে পূর্ব পাশের বারান্দার শোয়ার ঘরের বিছানার তোষকের নীচ থেকে ইয়াবা ও আইস উদ্ধার করে। তিনি আরো বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় গ্রেফতারকৃত ছগির কে তারা গত দুই মাস ধরে নজরদারিতে রেখেছিলেন।
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে মাদকদ্রব্য আইনের ৩০ এর (ক) ধারায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
