সেলফির চাপায় আবারো দুই জনের মৃত্যু-বাসে আগুন
মানিকগঞ্জ প্রতিনিধিঃ-
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রীজের ওপর সেলফি পরিবহনের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রাত সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা গ্রামের জুয়েল মিয়া ও আশিকুর রহমান। এঘটনায় আহত হয়েছেন হাসিবুর রহমান নামের আরেক আরোহী।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ জানান, তিন বন্ধু মোটরসাইকেল যোগে বানিয়াজুরি আসছিল। পথিমধ্যে তরা ব্রীজে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া এবং তার বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী মোঃ আশিকুর রহমান মারা যান। এ ঘটনায় গুরুতর আহত তাদের অপর বন্ধু হাসিবুর রহমানকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে সেলফি পরিবহন ভাঙচুর করে ও বাসে আগুন ধরিয়ে দেয়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মোঃ- আরিফুর রহমান অরি
মানিকগঞ্জ প্রতিনিধি
