মানিকগঞ্জ-১ (দৌলতপুর–ঘিওর–শিবালয়) আসনে এস. এ. জিন্নাহ কবিরের নিরঙ্কুশ জয়

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন   |   রাজনীতি



রবিউল আলম,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এর অংশ হিসেবে গত ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত নির্বাচনে সংসদীয় আসন নং ১৬৮, মানিকগঞ্জ-১ থেকে ধানের শীষ প্রতীকে এস. এ. জিন্নাহ কবির বিপুল ভোটে জয়লাভ করেছেন।


মানিকগঞ্জ-১ আসনটি দৌলতপুর, ঘিওর ও শিবালয়—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬১,৯৪২ জন। ১৮০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বৈধ প্রদত্ত ভোট: ২,৯৮,৪৬৩

বাতিল ভোট: ৫,২৪১

সর্বমোট প্রদত্ত ভোট: ৩,০৩,৭০৪

ভোট প্রদানের হার: ৬৫.৭৫%।


এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাপ্ত ভোটের হিসাব অনুযায়ী ফলাফল—

এস. এ. জিন্নাহ কবির — ধানের শীষ (বিএনপি সমর্থিত): ১,৩৭,৭৭৩ ভোট

মো. তোজাম্মেল হক (তোজা) — ঘোড়া (স্বতন্ত্র): ৭৭,৮১৮ ভোট

মো. আবু বকর সিদ্দিক — দাঁড়িপাল্লা (জামায়াত সমর্থিত): ৭১,৩১০ ভোট

মোহাম্মদ ইলিয়াস হোসেন — ট্রাক: ১,০৬৬ ভোট

মোহাম্মদ শাহজাহান খান — কলম: ২৮৩ ভোট

মো. আব্দুল আলী বেপারী — হরিণ: ৬,৯৬৬ ভোট

মো. খোরশেদ আলম — হাতপাখা: ৩,২৪৭ ভোট।


স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুরুতে ভোটের মাঠে ঘোড়া প্রতীকের জয়ধ্বনি শোনা গেলেও শেষ মুহূর্তে দৌলতপুরের বিএনপির নিবেদিত নেতাকর্মীসহ ঘিওর ও শিবালয়ের সংগঠিত প্রচেষ্টা, ধৈর্য ও আপ্রাণ গণসংযোগ ধানের শীষকে বিশাল ব্যবধানে বিজয় এনে দেয়। ব্যক্তিত্বের প্রাধান্য থাকলেও শেষ পর্যন্ত প্রতীকের শক্তির কাছে ব্যক্তিগত ইমেজ পরাজিত হয়েছে।


এদিকে দৌলতপুর, ঘিওর ও শিবালয়ের তৃণমূল জনগণের প্রত্যাশা—দলমত নির্বিশেষে এলাকার বাস্তব উন্নয়ন। নেতাকর্মীদের পকেট ভারী নয়, বরং গ্রামগঞ্জের অবকাঠামো, কৃষক ও খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনমান উন্নত হলেই ভোটের সার্থকতা ফিরে আসবে—এমনটাই স্থানীয়দের মতামত।

রাজনীতি এর আরও খবর: