বড়াইগ্রাম আশ্রয়ন প্রকল্পে কৃষকদের মাঝে গাছের চারা সার ও বীজ বিতরন
জাহিদ হাসান
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ২০২৩-২০২৪ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় আশ্রয়ন প্রকল্পের কৃষকদের মাঝে চারা ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জোয়াড়ি ইউনিয়ন এর শ্রীক্ষন্ডি গ্রামে অবস্থিত আশ্রয়ন কেন্দ্রে কৃষক ও কৃষাণীদের মাঝে গাছের চারা এবং বীজ বিতরণ করা হয়। বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুর রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,বড়াইগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাবিবা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, উক্ত অনুষ্ঠানে কৃষিবিদ শারমিন সুলতানা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ১ ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না সেই লক্ষে বাস্তবায়নে বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল বলেন ভূমিহীন গৃহীনদের গৃহ নির্মাণ করে দিয়ে তাদের স্বপ্ন পূরণ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তেমন প্রতিটি পরিবারের পুষ্টি নিশ্চত করার লক্ষ্য কৃষি অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ফলের চারা, সবজি বীজ, জৈব সার, বিতরণে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।
