ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন   |   সারাদেশ




মোহাম্মদ রাজু ঢালী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : সিডস্টোর বাজার (হবিরবাড়ি) অভিযান চালিয়ে মহাসড়কের দুপাশে রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।


সোমবার (১৮ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সিডস্টোর বাজারে দুপাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। মহাসড়কের স্থানীয় কিছু অসাধু ব্যক্তি দোকান বসিয়ে মহাসড়কে যানচলাচল অস্বাভাবিক করে তুলছে ফলে দিনদিন দূর্ঘটনা বেড়েই চলছে বলে জানায় পথচারীরা।


ভালুকা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এটা আমাদের চলমান প্রক্রিয়া এটি ধারাবাহিকভাবে অভিযান চলবে।

সারাদেশ এর আরও খবর: