ডোমারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নি*হত

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১২:১৩ অপরাহ্ন   |   সারাদেশ



সৌরভ সাহা

ডোমার উপজেলা প্রতিনিধি


 ডোমারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে মোটরসাইকেলের দুই আরোহী নি*হত হয়েছে। 


বুধবার (২০ ডিসেম্বর) বিকেল চার টার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহ*তরা হলেন- পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার মো. বাকিবুল্লাহর ছেলে মো. জাহাঙ্গীর (৩৬) ও একই উপজেলার ঢাংগীর হাট এলাকার আবু তালেবের ছেলে মো. জাহাঙ্গীর ওরফে ডিপজল।


ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চার টার দিকে দেবীগঞ্জ হতে একটি মোটরসাইকেল ও ডোমার হতে একটি ট্রাক আসছিল। ডোমার সদর ইউনিয়ন পরিষদের সামনে মুখোমুখি সংঘ*র্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃ*ত্যু হয়েছে।


এলাকাবাসী ও পুলিশ জাহাঙ্গীর ওরফে ডিপজলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়িদ চৌধুরী দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর*দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সারাদেশ এর আরও খবর: