ভালুকায় ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৯:২১ অপরাহ্ন   |   সারাদেশ



রাজু ঢালী, ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল

শোভাযাত্রা বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার ২১ ডিসেম্বর বিকেলে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফিসহ অন্যরা ঢাকা থেকে ভালুকায় আসার সময় ভালুকার প্রবেশদ্বার নাসির গ্লাস এলাকা থেকে কয়েক শত মোটরসাইকেল ও প্রাইভেট কারের শোভাযাত্রা নিয়ে তাদের কে স্বাগত জানায় সংগঠনটির নেতাকর্মীরা। পরে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। গাড়ি বহরে অংশ উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান রিপন, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টুসহ অন্যরা।

সারাদেশ এর আরও খবর: