এনটিআরসিএ'র নতুন চেয়ারম্যান সলঙ্গার কৃতিসন্তান আজম

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ অপরাহ্ন   |   সারাদেশ




সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা অনার্স কলেজের সাবেক ইন্সট্রাক্টর মরহুম তাসিন বিএসসির একমাত্র ছেলে সলঙ্গার সাতটিকরি গ্রামের কৃতিসন্তান জনাব-সাইফুল্লাহিল আজম 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন। তিনি এর আগে স্বাস্থ্য সেবা বিভাগের উন্নয়ন অনুবিভাগে কর্মরত ছিলেন। তাকে এনটিআরসিএর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।



উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, তার নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এমন সংবাদ পেয়ে সলঙ্গা বাসীর হৃদয়ে আনন্দের জোয়ার বইছে।

সারাদেশ এর আরও খবর: