পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে নৌকার পক্ষে ভোট চাইলেন ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন   |   সারাদেশ



জিল্লুর রহমান কয়রা (খুলনা) প্রতিনিধি:


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৪ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে নৌকার পক্ষে ভোট চাইলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল । তিনি এই আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে ও স্মার্ট বাংলাদেশ গঠনে নৌকাকে বিজয়ী করতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। 

নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করার জন্য পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আহব্বান জানান। 


বুধবার (২৭ ডিসেম্বর) পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নৌকা মার্কার জনসভায় ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষামতা এলেই দেশ ও জনগণের উন্নয়ন হয়। তিনি কয়রা-পাইকগাছা কে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে নৌকার কোন বিকল্প নাই। তিনি আরো বলেন আপনারা একটা কথা মনে রাখবেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সব সময় একটা কথা বলেছেন আমি নৌকা যাকে দিয়েছি তাঁকে বিজয়ী করতে হবে এখানে প্রার্থী দেখে আপনারা যাচাই করতে যাবেন না , আমাদের একটাই মার্কা নৌকা, তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের অংশীদারী হউন। 


এছাড়া তিনি আরও বলেন, এবারের জাতীয় নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আপনাদের মূল্যবান ভোট পেলেই আমার প্রান প্রিয় নেত্রীর মনোনীত প্রার্থী, নৌকা মার্কার প্রার্থী রশীদুজ্জামান ভাই বিজয়ী হবেন। আপনাদের কাছে আমার এই ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করছি। ৭ই জানুয়ারি নৌকার বিজয় হলে কয়রা-পাইকগাছা আসনের প্রতিটি ওয়ার্ড-প্রতিটি গ্রাম রোল মডেল পরিণত হবে। এসময় তিনি আরো বলেন এই রাড়ুলীতে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি এখানে অনেক গুনী ব্যাক্তির জন্ম ,এই রাড়ুলীতে অনেক মুক্তিযোদ্ধার জন্ম বিশেষ করে আপনাদের সকলের পরিচিত মুখ বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার আপনারা সকলেই চেনেন এবং জানেন , আমি সকলের কাছে আহ্বান করবো সকল দ্বিধাদ্বন্দ্ব ভূলে যেয়ে রশীদুজ্জামান ভাইকে নৌকা মার্কায় এই রাড়ুলী ইউনিয়ন থেকেই সর্বাচ্ছো ভোট দিয়ে কয়রা-পাইকগাছার সন্তান হিসাবে জাতীয় সংসদে আপনারা পাঠাবেন । এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , মেম্বার ও স্থানীয় আওয়ামীলীগ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: