শীতে আগুন পোহাতে গিয়ে দ*গ্ধ হয়ে বৃদ্ধার মৃ*ত্যু!

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৭ অপরাহ্ন   |   সারাদেশ



সৌরভ সাহা

ডোমার উপজেলা প্রতিনিধি


নীলফামারীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জরিমন বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃ*ত্যু হয়েছে।


শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা*রা যান তিনি।


জরিমন বেওয়া নীলফামারী সদর উপজেলার দুহুলী কেরানীপাড়ার মৃ*ত মতিয়ার রহমানের স্ত্রী। 


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বাড়ির উঠানে কয়েকজন মিলে শীত নিবারণের জন্য আ*গুনের তাপ পোহাচ্ছিলেন জরিমন বেওয়া। এ সময় হঠাৎ আ*গুনে পড়ে গিয়ে দ-গ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।


নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মৃ*ত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাদেশ এর আরও খবর: