লোহাগাড়া সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডে নৌকার অফিস উদ্বোধন

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ অপরাহ্ন   |   সারাদেশ



নিজশ্ব প্রতিনিধি সাতকানিয়া


৩০ ডিসেম্বর শনিবার রাত ৮টায় লোহাগাড়া সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের অফিস উদ্বোধন করেন সাতকানিয়া লোহাগাড়া আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ লোহাগাড়া উপজেলার সাবেক সভাপতি এইচ এম এ গণি সম্রাট।


এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, লোহাগাড়া যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা যুবলীগের নেতা ও সংগঠক যথাক্রমে তৌহিদুল হক, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, মিকরাজ উদ্দিন পিন্সু, মেসবাহ উদ্দিন, মোসলিম সিকদার, লোহাগাড়া সদর ২নং ওয়ার্ডের সহ সভাপতি মোহাম্মদ ওমর গণি,যুবলীগের সদস্য রফিক উদ্দিন ও নুরুল আলম।


অফিসটি পরিচালনায় রয়েছেন তৌহিদুল হক, মোসলিম সিকদার ও ওমর গণি।

সারাদেশ এর আরও খবর: