ফরিদগঞ্জে শোল্লা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন বই বিতরন

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৪, ০৫:২২ অপরাহ্ন   |   সারাদেশ



মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক, চাঁদপুর 


বিনামূল্য দেশের সব স্কুলে স্কুলে বই বিতরণের অংশ হিসাবে চাঁদপুরের ফরিদগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শোল্লা স্কুল অ্যান্ড কলেজে এ উৎসব করা হয়েছে। শিক্ষার্থীরা ঝকঝকে নতুন বইয়ের ঘ্রানে মাতোয়ারা হয়ে আনন্দে নতুন বই বুকে নিয়ে অন্যরকম উৎসব করেছে।


সোমবার (১জানুয়ারি-২০২৩) সকালে বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, 


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শোল্লা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান


 এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলিগের আইন বিষয় সম্পাদক আবুল হাসনাত নয়ন পাটওয়ারী, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক আব্দুল মালেক মহন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক সফিউল আজম শুকু পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন মল্লিক, ফরিদগঞ্জ উপজেলা যুবদলীগের অন্যতম সদস্য মোঃ মনির হোসেন মল্লিক, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ, সহ শোল্লা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সারাদেশ এর আরও খবর: