খুলনার কয়রায় মোঃ রশীদুজ্জামান কে নৌকায় চড়ে বরণ করে নিলেন হড্ডা বাসি
জিল্লুর রহমান কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ
নির্বাচনী প্রচার প্রচারনা অংশ হিসেবে খুলনা-৬ আসনের কয়রার হড্ডা এলাকায় পথসভায় মত বিনিময় কালে কথা বলেন খুলনা -৬ আসন থেকে নৌকার মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান।
গতকাল রবিবার সকালে হড্ডা ডিএম,মাঝের চক বাসির আয়োজনে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের নৌকার প্রার্থী লবণ পানি ঘের বিরোধী আন্দোলনের নেতা ও সর্ব স্তরের মানুষের প্রিয় মানুষ, তৃনমুল পর্যায়ের নেতা-কর্মীদের পছন্দের ব্যাক্তি মোঃ রশীদুজ্জামান এসময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও মহিলারা রশীদুজ্জান কে দেখতে ভিড় করে এবং ফুলের মালাসহ নৌকা চড়িয়ে বরন করে নেয়।
রশীদুজ্জান হড্ডা বাসিদের উদ্দেশ্যে বলেন, আমি শুনেছি এই এলাকার ভোটার রা ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে চায় না। এ কথা শুনে আমি হতাশ হয়েছি। তাই এই অপবাদ আপনাদের এবার ঘোচাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে আসার আপনাদের হয়ে কাজ করার, কিন্তু সেটার জন্য আপনাদের বুদ্ধি পরামর্শ আমার অনেক প্রয়োজন, যেহেতু এখানে এলিট শ্রেণীর মানুষ বসবাস করে, শিক্ষক হোক চিকিৎসক হোক ল-ইয়ার হোক তাদের আইডিয়াগুলো কাজে লাগবে বলে আমি মনে করি, এই এলাকায় যতটা উন্নয়ন করা সম্ভব আপনাদেরকে নিয়ে সেটা করব যদি আমি নির্বাচিত হই। আপনাদের কাছে অনুরোধ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে কয়রা-পাইকগাছা উন্নয়নের সুযোগ করে দিবেন। যদি আমাকে নাও ভোট দিতে মন চাই সমস্যা নাই কিন্তু জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে নৌকা মার্কায় ভোট দিবেন। তাও আপনারা সকলেই মিলে মিশে ভোট কেন্দ্রে যান এটা আমি চাই। অন্তত কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ুক।
তিনি আরোও বলেন, ভোটের দিন সবাই সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে কয়রা-পাইকগাছার উন্নয়নের অগ্রযাত্রাতে অব্যাহত রাখবেন।
হড্ডা বাসি স্বাধীনতার পর এই প্রথমবারের মতো নৌকা মার্কার প্রার্থীকে এভাবেই সম্মানের সাথে বরণ করে নিলেন নৌকার মাঝি হিসাবে ছিলেন রশীদুজ্জামান, শক্ত হাতে নৌকার হাল ধরেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল ও নৌকার সামনে গতিপথ বাড়িয়ে বৈঠা হাতে নৌকা বেয়ে চলছেন কয়রা উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা। এটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । পরে নারী পুরুষের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা জানান সর্ব সাধারণ।
এ পথ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক এই জনপদের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, খুলনা জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা , স্থানীয় নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
