সাতকানিয়ায় নৌকার সমর্থনে চলছে গণজোয়ার
সাতকানিয়া প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর চলছে গণজোয়ারের আমেজ। গতকাল সাতকানিয়া ৮নং ঢেমশা ১ নং ওয়ার্ড চৌমুহনী হতে শুরু ৫ নং ওয়ার্ড মাইজপাড়ায় নৌকার সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুউদ্দিন নদভী এমপি। পথসভায় ও গণসংযোগকালে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার চলমান প্রচেষ্টা সর্বক্ষণিক জনগণের পাশে থাকবে। পুরো সাতকানিয়াবাসীকে তিনি একটি আধুনিক সাতকানিয়া লোহাগাড়া উপহার দিতে চান তিনি। বিগত ১০ বছরে আর উন্নয়নের কাজ চলমান ছিল এবং কমতি ছিল না কোনো প্রকার উন্নয়নের কাজ । আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান। এইসময় উপস্থিত ছিলেন, হাজী মিজান, হাজী আবদুল জলিল, সাবেক প্যানাল চেয়ারম্যান আবদুল মজিদ, সমাজসেবক শাহাজাহান, আলমগীর, ফোরকান, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, উলামালীগের সভাপতি নুরুল আবছার, আবদু ছমদ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিএজি সমিতির নেতা রফিকুল ইসলাম, লুৎফুর রহমান, রাস্তার মাথা, সিএনজি সমিতির সভাপতি, আবুল কাশেম, নুরুল আলমসহ প্রমুখ।
