নৌকায় ভোট দিলে গুম করার হুমকির অভিযোগ
কোটালীপাড়া প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে নরেশ তালুকদার-(৪২) নামের এক যুবককে নৌকায় ভোট দিলে তাকে খুজে পাওয়া যাবেনা বলে নরেশের মাকে হুমকি প্রদান করে প্রতিপক্ষ। এই ঘটনায় ওই পরিবারের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করেছে। আজ শনিবার সকালে ভূক্তভোগী পরিবারের পক্ষ্য থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার এ হুমকী প্রদান করেছেন বলে অভিযোগ করেছেন নরেশ তালুকদারের মা মায়া তালুকদার ও তার স্ত্রী দীপু তালুকদার। এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের নারায়ন তালুকদারের ছেলে নরেশ তালুকদার ও তার পরিবারের লোকজন জন্মলগ্ন থেকে বঙ্গবন্ধুর ও শেখ হানিার নৌকার সমর্থক হিসেবে কাজ করে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরেশ আওয়ামী লীগর মনোনীত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে আসছেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার নরেশের বাড়িতে গিয়ে তাকে বাড়িতে না পেয়ে তার মা মায়া তালুকদার ও তার স্ত্রী দীপু তালুকদারকে হুমকী প্রদান কেরন বলে অভেযোগ করেন তার পরিবার। নরেশ তালুকদারের মা মায়া তালুকদার ও তার স্ত্রী দীপু তালুকদার অভিযোগ করে বলেন, আমরা জন্মলগ্ন থেকে বঙ্গবন্ধুর ও শেখ হানিার নৌকার সমর্থক। তাই আমরা নৌকার পক্ষে কাজ করছি। সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিলে আমাদের নরেশেকে খুজে পাওয়া যাবেনা বলে হুমকি প্রদান করে দুলাল চেয়ারম্যান। আমরা ওর বিচার চাই।
