কালকিনিতে নৌকায় ভোট দেয়ায় প্রায় ২০টি বসতঘর ভাংচুর লুটপাটের অভিযোগ
স্টাফ রিপোর্টার
নৌকায় ভোট দেয়ায় মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের অফিস, বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার সাহেবরামপুর, কয়ারিয়া ও নবগ্রাম, এলাকাসহ প্রায় ১০টি স্থানে এ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে এ চিত্র।
এলাকা ভূক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষনা করার পর থেকে পুরো নির্বাচনী এলাকা জুড়ে উভয় পক্ষের লোকজনের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী বিজয় হওয়ার পরে ডাসার উপজেলার শশিকরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ভাংচুর করে ও তালা মেরে দিয়েছে ওই এলাকার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এদিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড়চর কয়ারিয়া গ্রামের কাওছার জোমাদারের, রাসেল জোমাদারের, জাকির জোমাদারের, সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এমদাত হাওলাদারের, মনির হাওলাদারের, সুমন হাওলাদেরর, সাইদুল হাওলাদারের বসতঘর ভাংচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার।
একাধীক ভূক্তভোগী অভিযোগ করে বলেন, আমরা নৌকায় ভোট দেয়ায় আমাদের ঘর ভাংচুর ও লুটপাট করেছে স্বতন্ত্র প্রার্থীর লোকজনে। তবে অভিযুক্তরা বলেন, আমরা এ ঘটনার সাথে জরিত নয়।
