কিশোরগঞ্জে ছেলের ভ্যান থেকে পড়ে মায়ের মৃ*ত্যু!
সৌরভ সাহা
ডোমার উপজেলা প্রতিনিধি,
নীলফামারীর কিশোরগঞ্জে ছেলের ভ্যান থেকে পড়ে আজমেরী বেগম নামে এক গৃহবধূর মৃ*ত্যু হয়েছে।
নিতাই ইউপি সংলগ্ন চকেয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আজমেরী বেগম সৈয়দপুর উপজেলার খাতামধুপুর কাছারীপাড়া গ্রামের জামেদুল ইসলামের স্ত্রী।
জানা যায়, ছোট ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে বাবার বাড়িতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। যাওয়ার পথে বাজারে তার ভ্যানচালক স্বামী সেলুনে চুল-দাড়ি কাটতে বসেন। এ সময় তার ছেলে আরাফাত ভ্যানটি চালায়। কিন্তু রাস্তায় দুটি মোটরসাইকেল দেখে হার্ড ব্রেক করায় ভ্যান থেকে ছিটকে পড়ে ওই গৃহবধূর মৃ*ত্যু হয়।
ইউপি সদস্য ডাবল বিষয়টি নিশ্চিত করেছেন।
