অস্ত্র মামলায় বেনাপোলের ফারুকের ১৪ বছরের সাজা

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন   |   সারাদেশ



 মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরে অস্ত্র মামলায় বেনাপোলের ফারুক সরদারের ১৪ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহানী পূষণ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি ফারুক সরদারের বাড়ি শার্শার পুটখালী উত্তরপাড়ায়। এছাড়া এ মামলা থেকে পুটখালী পশ্চিমপাড়ার জনিকে খালাস প্রদান করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৯ আগস্ট মধ্যরাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কাছে খবর আসে পুটখালী গ্রামের পশ্চিমপাড়া মাদ্রাসার পাশে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্র বেচাকেনা করছে। র‌্যাবের ওই টিম তাৎক্ষণিক বেনাপোলে এসে বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালায়। রাত তিনটায় ঘটনাস্থল থেকে ফারুককে আটক করে তারা। ওইসময় দু’টি রিভালবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তখন জনি পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাব-৬ যশোরের ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে ওই দু’জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে বেনাপোল পোর্ট থানার এসআই আজমল হুদা ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।


বুধবার মামলার রায় ঘোষণার দিনে দু’আসামির উপস্থিতিতে বিচারক ফারুক সরদারকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসাথে এ মামলার অপর আসামি জনিকে খালাস প্রদান করেন।

সারাদেশ এর আরও খবর: