নাটোরে বাস চাপায় মোটরসইকেল আরোহী নিহত

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন   |   সারাদেশ


বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি:


নাটোরে বড়াইগ্রামে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ওমর ফারুক নামে একজন নিহত হয়েছে।নিহতের বাড়ী তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্রামে দরদজামানের ছেলে।বৃহস্পতিবার সন্ধার দিকে বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে হানিফ কে টি সি পরিবহন বনপাড়াগামী একই দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেল পিছন থেকে মোটরসাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষ লাগে এসময় মোটরসাইকেল আরোহী ওমর ফারুক গুরুত্ব আহত হলে তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন লাশ থানায় আনা হয়েছে। বাস ট্রাক মোটরসাকেল জব্দ করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: