বেনাপোল পোট থানা পুলিশ অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার-৯

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন   |   সারাদেশ




মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকা থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার আসামিরা হলেন- পুটখালী গ্রামের আতিয়ার সর্দারের ছেলে আবু সাঈদ, দক্ষিন বারপোতা গ্রামের আব্দুল্লাহ সর্দারের ছেলে আরিফ হোসেন, শিকড়ী গ্রামের আব্দুল হাকিমের ছেলে কবির হোসেন, নামাজ গ্রামের মৃত ইলিয়াস কাঞ্চনের ছেলে বাবু আব্বাস আলী, ঘিবা গ্রামের সুরত আলীর ছেলে খাইরুল ইসলাম, ভবারবেড় গ্রামের সিরাজ মীরের ছেলে সালাম, সাদিপুর গ্রামের জাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে বছির, ভবারবেড় গ্রামের মৃত আবু তাহের শেখের ছেলে টুটুল শেখ।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ৯জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।

সারাদেশ এর আরও খবর: