মানব সম্পদ তৈরিতে অবদান রাখছেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার।
পুষ্পেন্দু মজুমদার সন্দ্বীপ :
সন্দ্বীপ উপজেলা হারামিয়া ইউনিয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত BICFT কতৃক পরিচালিত ইকরা কম্পিউটার ট্রেনিং এন্ড প্রিন্টার্স এর ৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী পরিক্ষা সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরিক্ষায় অংশ গ্রহন করেছে ৫০ জন ছাত্র ছাত্রী। পরিক্ষা শুরুর পর কক্ষ পরিদর্শন করেন সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্বনাব, মোছাদ্দেকুল মাওলা ও শিক্ষক মাহবুবুল আলম। পরিক্ষা পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন মো: সাহিন, মোঃ নাজিম উদ্দিন ও মো: সোহাগ।
পরিক্ষা শুরুর পর ইকরা কম্পিউটারের পরিচালক সালাউদ্দিন রনির কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা যুবক ও মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং আত্ন কর্মসংস্হান প্রকল্প গ্রহণের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণের ভিবিন্ন কোর্সের সুযোগ রয়েছে। এছাড়াও গরীব, মেধাবী, কোরআনের হাফেজদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি। যারা আর্থিক অসচ্ছলতার কারণে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারছেন না, তারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করলে আমার তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো।
পরিক্ষা শেষে ছাত্রী রুবিনা পারভীন পিংকির অনুভুতি জানতে চাইলে তিনি বলেন জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে হলে আজকের এই দিনে আমাদের কম্পিউটার শিক্ষার বিকল্প কিছু নেই। জীবনকে সুন্দর করে সাজাতে হলে ডিজিটাল যুগে কম্পিউটার জানা আবশ্যক। যারা কর্মসংস্হানের বা পড়ালেখার জন্য বিদেশ যেতে চাই তাদের জন্য কম্পিউটার শিখা প্রয়োজন।
