দৈনিক তৃতীয় মাত্রার বিভাগীয় রংপুর ব্যুরো অফিস সৈয়দপুরে উদ্বোধন।

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন   |   সারাদেশ



মোঃআমির হোসেন

সৈয়দপুর উপজেলা প্রতিনিধি,


নীলফামারী জেলার সৈয়দপুরে আজ ১৩ই জানুয়ারি রোজ শনিবার স্থানীয় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 

এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দৈনিক তৃতীয় মাত্রার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তৈবুর রহমান তামিম।

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত নীলফামারী-৪ সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক এ সময় জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এর অগ্রযাত্রায় এগিয়ে নিতে তিনি সৈয়দপুর-কিশোরগঞ্জ এর বিভিন্ন উন্নয়নের কথা বলেন এবং তিনি আরও বলেন সৈয়দপুরে খুব শিগগিরই রেলওয়ে মেডিকেল কলেজ এবং আঞ্চলিক বিমানবন্দর এর জমি সম্প্রসারণের কাজ শুরু হবে পরিশেষে তিনি দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার উন্নতি কামনা করেন।

দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সম্পাদক রবিন সিদ্দিকির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

সৈয়দপুর পৌর আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবু,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মহসিনুল হক, সৈয়দপুর জাতীয় পার্টির আহ্বায়ক জনাব আলতাফ হোসেন,দৈনিক প্রথম আলো সৈয়দপুর,পার্বতীপুর প্রতিনিধি জনাব এম আর আলম ঝন্টু।

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার জেলা উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর কাইটস একাডেমির সহকারী শিক্ষিকা মোছা:শারমিন আক্তার।

সারাদেশ এর আরও খবর: