জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করেন খুলনা ০৬ (কয়রা পাইকগাছা) সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান
জিল্লুর রহমান কয়রা (খুলনা) প্রতিনিধি:
১৫ই জানুয়ারি রোজ সোমবার বেলা ২:৪০ ঘটিকায় গোপালগঞ্জ জেলার টুংগীপাড়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পূর্বে কয়রা ও পাইকগাছার ২ উপজেলার দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং হাজার হাজার নেতাকর্মী, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী সহ শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদনের পর কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা - ৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল, খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সকালের প্রিয় মানুষ ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, পাইকগাছা উপজেলার চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি, খুলনা জেলা পরিষদের মহিলা সদস্য নাহার আক্তার , পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনান্দ মোহন বিশ্বাস, কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল ইসলাম, বাগালি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব প্রভাষক শাহনেওয়াজ শিকারী, প্রফেসর আ ব ম আব্দুল মালেক, মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম ইব্রাহিম, কয়রা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জিহাদ আলী, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও কয়রা পাইকগাছা হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
