বেনাপোল পুটখালী গ্রামে অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন   |   সারাদেশ




মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।


সোমবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেকপোস্টের সামনে থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় খাইরুল (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।


পলাতক আসামী খাইরুল পুটখালী গ্রামের মোঃ ওহাব এর ছেলে।


এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেকপোস্টের লাবু এর 'স' মিলের সামনে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী খাইরুল একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামী কে গ্রেফতারের জন্য অভিযান চলছে।


এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

সারাদেশ এর আরও খবর: