সন্দ্বীপে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন   |   সারাদেশ



পুষ্পেন্দু মজুমদার,চট্টগ্রাম প্রতিনিধি:



সন্দ্বীপে আমানউল্যা ইউনিয়নের চেউরিয়া গ্রামে রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে শীতার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী। চেউরিয়া রাধা কৃষ্ণ মন্দিরে ৫০ টি ও হারামিয়া ২০ সয্যা বিশিষ্ঠ হাসপাতাল প্রাঙ্গনে ৪০ টি কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম চৌধুরী বলেন, প্রশাসনিক কর্মকর্তা নয়, আমি এসেছি আপনাদের সেবা করার দায়িত্ব নিয়ে।সমাজের অসহায়, অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষের সেবা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সরকার আমাকে পাঠিয়েছেন। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব বলে আমি মনে করি। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।


কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সমাজ সেবা প্রকল্প কর্মকর্তা মোঃ তাজিমুল হালিম,চেউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোক্কাবের ইসলাম রাফি, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারন সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, সাংগঠনিক সম্পাদক মাহামুদুর রহমান, প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম সিহাব সহ এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ।।

সারাদেশ এর আরও খবর: