খুলনার কয়রায় হাজার হাজার মানুষের চোখের পানিতে ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আ খ ম তমিজ উদ্দিন ।
জিল্লুর রহমান কয়রা (খুলনা) প্রতিনিধি :
কয়রা উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আ খ ম তমিজ উদ্দিন এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। এসময় লক্ষ্য করা হয়েছে হাজার হাজার মানুষের চোখের পানিতে ভালোবাসায় চির সিক্ত হয়ে ইতিহাস গড়লেন আ খ ম তমিজ উদ্দিন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এটাই প্রমাণ করে তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন,একজন কর্ম বীর ছিলেন, ছোট বড় সকলের কাছে তিনি ছিলেন অতি সাধারণ একজন মানুষ এবং সেবক।
শুক্রবার (১৯ জানুয়ারি) জুম্মা নামাজ বাদ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের বালুর মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে মানুষের ঢল নামে।
সকাল থেকেই কয়রা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এক নজর দেখতে ও জানাযা নামাজে যোগ দিতে ।
হাজার হাজার মানুষের একত্রিতে
জানাজা নামাজ শুরুর আগ মুহূর্তে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। আশেপাশে রাস্তায় নেমে পড়ে জানাজা নামাজের ঢ্ল।
জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা মুজিবুর রহমান ।
এর আগে, বৃহস্পতিবার রাত ১০,০৫ মিনিটে নিজ বাড়িতে দীর্ঘ দিন অসুস্থ থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মাওলানা আ খ ম তমিজ উদ্দিন।
মাওলানা আ খ ম তমিজ উদ্দিন কয়রা উপজেলা পরিষদের সাবেক ২বার চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা আমীর ছিলেন। এর আগে দীর্ঘদিন কয়রা উপজেলা জামায়াতের আমীরের দায়িত্ব ও পালন করেন। তিনি কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
জানাজা নামাজে অংশ নেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ মিজানুর রহমান। উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোমরেজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ শেখ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এ্যাডঃ মোশাররফ হোসেন, উপজেলা আইনজীবী সমিতির সেক্রেটারি ও আওয়ামী লীগ নেতা এ্যাডঃ আঃ রাজ্জাক। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম সহ কয়রা পাইকগাছার দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেয়।
