সৈয়দপুরে প্রান্তিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ



মোঃআমির হোসেন

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে প্রান্তিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (২০ জানুয়ারি)বিকেলে শহরের জসিম বাজার এলাকায় অবস্থিত সৈয়দপুর দারুস্ সালাম নুরানী কিন্ডারগার্টেন চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়।

প্রান্তিক ফাউন্ডেশনের প্রধান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রফিউল আজম নিশার খান উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিভাবক ও শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মোহাম্মদ আজিজুর রহমান, সৈয়দপুর দারুস্ সালাম নুরানী কিন্ডারগার্টেনের সভাপতি  

সাংবাদিক জসিম উদ্দিন, কামারপুকুর ইউনিয়নের সাবেক সদস্য মমিনুল ইসলাম, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, রেজা মাহমুদ, মমিন আজাদ, আমির খান, বিদ্যোৎসাহী সফিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

ওই দিন সৈয়দপুর দারুস সালাম নুরানী কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে ৭৫টি কম্বল বিতরণ করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: